শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাজারে বৃষ্টির প্রভাব, ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : মাঝ বর্ষায় কাঁচাবাজারে কমেছে সবজির যোগান। যার প্রভাব পড়েছে দামে। ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোন সবজি। স্বস্তি নেই মাছ বাজারেও। আজ শুক্রবার (১ আগস্ট) ছুটির দিনে রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। আবার দামও বেশি।

গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ছয়শো টাকা কেজির নিচে মিলছে না নদ-নদীর মাছ। তিনশো’র কমে মিলছে কেবল চাষের নলা-তেলাপিয়া। আর এক কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে দুই থেকে আড়াই হাজার টাকা।

ঋতুচক্রের এই সময়টাকে বিক্রেতারা বলেন, মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ-নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে। তাই দামও কমে আসে। তবে, বাজারের পরিস্থিতি একেবারেই ভিন্ন।

প্রতিকেজি দেশি মুরগি ৬০০-৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায় ও খাসির মাংস ১ হাজার ২০০ টাকা।

মূলত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। ফসলে ক্ষেত নষ্ট হওয়ার ফলেই কমেছে সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকায়। মানভেদে এক কেজি বেগুনের জন্য গুনতে হবে ৯০ থেকে ১২০ টাকা।

চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই ভোগাচ্ছে ক্রেতাদের। মানভেদে এক কেজি মাঝারি মানের চালের দাম ৬৫ থেকে ৭০ টাকা। আর মিনিকেটের জন্য দিতে হবে ৭৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit