শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটিতে প্রতারক রুবেল চাকমা আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : বাহিনীর পোশাক পড়ে বিভিন্ন ধরনের ছবি নিজ ফেসবুকে ছড়িয়ে নিজেকে একজন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিশ^াসযোগ্যতা অর্জনের মাধ্যমে নানান জনকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া রুবেল চাকমা নামের এক যুবককে আটক করেছে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো: আনোয়া হোসেন-বিপিএম, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমা (২৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন।মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট মো: আনোয়া হোসেন-বিপিএম এর নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদ-এর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানাগেছে।

জেলা কমাড্যান্ট মো: আনোয়ার হোসেন(বিপিএম)জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।তার এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় এক মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলেও জানিয়েছে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit