সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লাখ টাকার মাল লুট..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮০ Time View
সংগৃহীত ছবি..

গাজীপুরের শ্রীপুরে বাড়ির দেয়াল টপকে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আফাজ মণ্ডলের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে ।  প্রত্যক্ষদর্শীরা জানান, কালো মুখোশধারী ২০-২৫ জনের একটি ডাকাত দল বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর আলমারি ও শোকেস ভেঙে প্রায় ১০ লাখ টাকা নগদ, ৭ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির কাগজসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী আফাজ মণ্ডল বলেন, ‘ডাকাতরা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে অস্ত্রের মুখে আমাকে এবং পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে বলে, ‘তোমার ঘরে অনেক টাকা আছে, তাই এসেছি।’ প্রায় এক ঘণ্টা ধরে তারা বাড়ির প্রতিটি ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে চলে যায়।’ তার ছেলে ইলিয়াস কাঞ্চন জানান, ‘ডাকাত দলের সদস্যদের সবাই মুখোশ পরে ছিল, অনেকে হাফ প্যান্ট পরা ছিল। তারা চোখ-মুখ বেঁধে আমাদের জিম্মি করে। ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘চোখের সামনে নিজের গয়না দিতে হয়েছে। না দিলে মেরে ফেলার হুমকি দেয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit