সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে নির্দেশ যুক্তরাষ্ট্রের..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪২ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ..

বিদেশি বা ভিন দেশের নির্বাচনের স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে কোনো মন্তব্য না করার জন্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিদেশি বা ভিন দেশের নির্বাচনের স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে কোনো মন্তব্য না করার জন্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার সব কূটনীতিককে পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ তারবার্তায় এই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে প্রকাশ করেছে।রয়টার্স জানিয়েছে, ওই তারবার্তায় বলা হয়েছে, কোনো নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক ‘সুস্পষ্ট ও জোরালো’ স্বার্থ জড়িত না থাকলে মন্ত্রণালয় আর ওয়াশিংটন থেকে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইস্যু করবে না। মন্তব্য করার উপযুক্ত সময় এলে, বার্তা হবে সংক্ষিপ্ত এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোই প্রধান গুরুত্ব পাবে। প্রয়োজন মনে হলে যৌথ পররাষ্ট্র নীতি বিষয়ক স্বার্থের কথা উল্লেখ করা যেতে পারে। তারবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, ‘নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা, বৈধতা কিংবা দেশগুলোর গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে মত দেওয়া এড়ানো উচিত’। নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনো বার্তা গেলে তা সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছ থেকে আসবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুস্পষ্ট অনুমোদন ছাড়া মার্কিন কূটনীতিকদের এ ধরনের বিবৃতি দিতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার সব কূটনীতিককে পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ তারবার্তায় এই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে, ওই তারবার্তায় বলা হয়েছে, কোনো নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক ‘সুস্পষ্ট ও জোরালো’ স্বার্থ জড়িত না থাকলে মন্ত্রণালয় আর ওয়াশিংটন থেকে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইস্যু করবে না। মন্তব্য করার উপযুক্ত সময় এলে, বার্তা হবে সংক্ষিপ্ত এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোই প্রধান গুরুত্ব পাবে। প্রয়োজন মনে হলে যৌথ পররাষ্ট্র নীতি বিষয়ক স্বার্থের কথা উল্লেখ করা যেতে পারে। তারবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, ‘নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা, বৈধতা কিংবা দেশগুলোর গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে মত দেওয়া এড়ানো উচিত’। নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনো বার্তা গেলে তা সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছ থেকে আসবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুস্পষ্ট অনুমোদন ছাড়া মার্কিন কূটনীতিকদের এ ধরনের বিবৃতি দিতে নিষেধ করা হয়েছে।

সংগৃহীত ছবি..
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :১২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit