মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে খণ্ডকালীন চাকরির সুযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগে ‘সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১টি পদে চুক্তিভিত্তিক খণ্ডকালীন নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা—

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যায় ৪ (চার) বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

কর্মঘণ্টা: সপ্তাহে প্রতি কর্মদিবসে ন্যূনতম ৫ ঘণ্টা।

বেতন: মাসিক সর্বসাকল্যে বেতন ৩৫,০০০ (টাকা পঁয়ত্রিশ হাজার) মাত্র। উক্ত অর্থের ওপর প্রচলিত হারে আয়কর কর্তন করা হবে। চুক্তিভিত্তিক নিয়োগকালীন সময়ে কোনোরূপ বর্ধিত বেতন, ভাতা, আগাম, ইনক্রিমেন্ট, বোনাস বা পদোন্নতি প্রদান করা হবে না।

চুক্তির মেয়াদ: যোগদানের তারিখ হতে ৩১-৭-২০২৮ তারিখ পর্যন্ত।

আবেদনের বয়স: ১/৭/২০২৫ তারিখে: সর্বোচ্চ ৩৫ বছর।

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জীবনবৃত্তান্ত এবং প্রমাণক দলিলাদিসহ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সম্প্রতি ইস্যুকৃত নাগরিকত্ব সনদ ইত্যাদির সত্যায়িত কপি) আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে (gm.hrd@bb.org.bd) পাঠাতে হবে।

আবেদনের শেষ কবে—

আগ্রহী প্রার্থীদের আবেদনের সুযোগ আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit