শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

কম্বোডিয়া-থাইল্যান্ড হামলা-পাল্টা হামলা, নিহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক।

থাই সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সীমান্তে প্রস্তুত রাখা ছয়টি এফ-১৬ যুদ্ধবিমানের মধ্যে একটি কম্বোডিয়ার অভ্যন্তরে বোমা বর্ষণ করে একটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে। সেনাবাহিনীর ডেপুটি মুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, পরিকল্পনা অনুযায়ী আমরা সামরিক লক্ষ্যবস্তুতে আকাশ হামলা চালিয়েছি।”

থাইল্যান্ড ইতোমধ্যেই কম্বোডিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে থাই যুদ্ধবিমান দুটি বোমা একটি সড়কে ফেলেছে। এই হামলাকে তারা ‘কম্বোডিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে বেপরোয়া ও নৃশংস সামরিক আগ্রাসন’ বলে নিন্দা করেছে।

বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরুর জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করছে।

থাই স্বাস্থ্যমন্ত্রী জানান, কম্বোডিয়ার গোলাবর্ষণে অন্তত ১১ জন বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন বেসামরিক মানুষ ও ৭ জন সেনা। তবে কম্বোডিয়ার পক্ষ থেকে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি।

থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কম্বোডিয়া আমাদের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে মানবতাবিরোধী কাজ করেছে। আমাদের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষার জন্য থাইল্যান্ড প্রস্তুত রয়েছে।

এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড বুধবার রাতে তাদের রাষ্ট্রদূতকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে আনে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে ব্যাংকক থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।

উল্লেখ্য, সম্প্রতি থাই সেনাবাহিনীর একজন সদস্য সীমান্তে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড অভিযোগ করেছে, এই মাইনটি সম্প্রতি কম্বোডিয়ার সেনারা বসিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ান-এর বর্তমান চেয়ারম্যান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

চীনও এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit