মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

দগ্ধদের চিকিৎসা দিতে চীন থেকে আসছে মেডিকেল টিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ রোগীর বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে। ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং মূল্যায়ন দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।

পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশ কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেছেন। কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন, যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit