বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ।

এছাড়া ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলায় গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে নতুন করে অনাহারে মারা গেছেন আরও ১০ ফিলিস্তিনি। বৃহস্পতিবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’ এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলা ও মানবিক সংকট একসঙ্গে এখন গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ করছে। আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অপুষ্টিজনিত কারণে গাজায় এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর বড় একটি অংশই ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৪ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় পাঁচ বছরের নিচে অন্তত ২১ জন শিশু অনাহারে প্রাণ হারিয়েছে। সংস্থাটি জানায়, মার্চ থেকে মে মাস পর্যন্ত টানা ৮০ দিন তারা গাজায় কোনো খাদ্যসামগ্রী পাঠাতে পারেনি। বর্তমানে কিছু খাদ্য সহায়তা পাঠানো শুরু হলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৪ জুলাই ২০২৫/ সকাল :১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit