বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়। আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ঢাকায় বিমান দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে। 

‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। এই সংস্থাটিও খবর প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দেয়। 
  
আরেক মার্কিন গণমাধ্যম নিউজউইকও ‘স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত’ শিরোনামে এ খবর জানিয়েছে। উত্তরায় বিমান দুর্ঘটনার খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজও।  সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসও ঢাকার মর্মান্তিক এ খবর দিয়েছে। খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্টও।

পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবর প্রকাশ করেছে। 
এছাড়াও এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের প্রধান প্রায় সব গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit