শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় পৃথক দুই ঘটনায় যুবক ও কিশোরের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭২ Time View
এম এ রহিম চৌগাছা যশোর : যশোরের চৌগাছায় একদিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক এবং সড়ক দুর্ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

জানা যায়, উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু আহম্মেদ (১৮)। দুপুর ২টা ১৫ মিনিটে পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজু ওই গ্রামের শফিউদ্দীনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
অপরদিকে, রবিবার রাত ১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সড়ক দুর্ঘটনায় আহত নাঈম হোসেন (২০)। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। জানা যায়, শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে কান্দি বাজার এলাকায় হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে আসার সময় পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে চৌগাছা হাসপাতালে, পরে যশোর জেনারেল হয়ে তাকে ঢাকায় পাঠান। ঢাকায় পৌঁছানোর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit