রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের

চৌগাছায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা আদায় 

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়েছে । সোমবার ২১ জুলাই  বিকেলে শহরের চুড়িপট্রি ও প্রেসক্লাব মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি  তাসমিন জাহান। এ সময় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৩’শ কেজি পলিথিন ও ৫ টি  হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযানের সময় পরিবেশ দূষণকারি পলিথিন বিক্রির অভিযোগে শহরের  চুড়িপট্রি এলাকার দিসার স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং নয়ন স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি দোকন থেকে প্রায় ৩’শ কেজি পলিথিন জ¦ব্দ করে আগুনজ্বালিয়ে ধ্বংশ করা হয়।

অন্যদিকে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮ ধারায় তিনটি যাত্রীবাহি বাসে ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ থাকার কারনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং এসব পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংশ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, ‘যেখানেই দূষণ সেখানেই মিশন’ এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ দূষণকারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক,  পরিদর্শক জিহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit