সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাসায় চুরি, ২০টি পুরস্কার নিয়ে গেছে চোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি নিজ বাসায় বড় ধরনের চুরির শিকার হয়েছে। গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে মার্শেইয়ের পূর্বাঞ্চলের কাসিস শহরে তার নিজ বাসায় চুরির ঘটনাটি ঘটে। ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, চোরেরা ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ বেশ কয়েকটি ট্রফি ও পদক চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। মার্শেইয়ের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

খবরটি ফরাসি রেডিও আরটিএল প্রথম ব্রেক করে। আরটিএল নিউজ জানিয়েছে, বাড়ির বাগানে শব্দ শুনে কী হয়েছে দেখতে যান ৭০ বছর বয়সী প্লাতিনি। গিয়ে দেখেন, জানালার পাশে হুডি ও কালো পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। প্লাতিনি লোকটিকে ধরতে পারেননি। পালিয়ে যান। প্লাতিনি এরপর তাঁর বাসায় অনুপ্রবেশের আলামত দেখতে পান। বাগানের ভেতরে ছোট্ট একটি ঘরে কিছু ট্রফি ও পদক রেখেছিলেন প্লাতিনি। ট্রফি এবং পদক মিলিয়ে সেখান থেকে প্রায় ২০টি পুরস্কার নিয়ে গেছে চোর, জানিয়েছে আরটিএল নিউজ। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র এবং মার্শেইয়ের কৌঁসুলি অফিসও এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

‘টিভিফাইভ মঁদ’ জানিয়েছে, তদন্তের ভার অঁবজেনে ব্রিগেডকে দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলির অফিস থেকে বলা হয়েছে, সন্দেহভাজনকে ধরতে এবং কী পরিমাণ মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কী জিনিসপত্র চুরি গেছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী প্লাতিনি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাবেক সভাপতি। তিনবার ব্যালন ডি’অরজয়ী (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৮৫ সালে জুভেন্টাসের হয়ে ইউরোপিয়ান কাপও (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) জেতেন। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করা প্লাতিনি ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছেন।

২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি পদে ছিলেন প্লাতিনি। আর্থিক কেলেঙ্কারিতে তখনকার ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে জড়িয়েছিল তাঁর নামও। তবে এ বছরের মার্চে তাঁকে অভিযোগ থেকে খালাস দেন আদালত।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit