মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে নিহতের ঘটনায় প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ চলছে।

গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ থাকলেও দিনমজুর, খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এ ঘটনায় মামলা, অভিযান বা গ্রেফতার হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করেনি।

কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরে রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছিল।

জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার আহ্বান জানানো হয়। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে। সকালে দু-একজন করে বের হয়েছে। এ ছাড়া ২-১টি রিকশা চলতে দেখা গেছে। সংঘর্ষের পর শহরে থমথমে ভাব বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit