মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড, দুই দিনের ছুটি ঘোষণা

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে বৈদ্যুতিক টুলস বক্সে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় এনে প্রতিষ্ঠানটি ১৬ ও ১৭ জুলাই দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই অবস্থিত জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক এবং ইনস্টিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর আকলিমা খাতুন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান সাময়িকভাবে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit