বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ওমান সাগরে বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করার অভিযোগ। এ ঘটনায় ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি জানান, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়। 

মোজতবা গাহরেমানি জানান, ট্যাংকারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল। ফলে চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

গাহরেমানি বলেন, ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিক তদন্ত চলছে।

তিনি জানান, পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে।

ইরান যে তার সামুদ্রিক সীমানায় চোরাচালান মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে, এ ঘটনা তারই প্রতিফলন।

সূত্র : মেহর নিউজ।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit