বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন চেলসির খেলোয়াড়রা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর এবার আরেকটি বড় পুরস্কার পাচ্ছেন চ্যাম্পিয়ন চেলসির ফুটবলাররা। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড করে বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭২ লাখ টাকা।

নতুন ফরম্যাটে আয়োজিত ৩২ দলের বিশাল এই টুর্নামেন্টটি এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সেখানেই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলোকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংলিশ ক্লাব চেলসি। ফাইনালে শক্তিশালী পিএসজিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের মুকুট পরেছে ব্লুজরা।

টুর্নামেন্ট জয়ের পর চেলসি ক্লাব মোট ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা। এই প্রাইজ মানি ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আয়কেও ছাড়িয়ে গেছে।

এই বিশাল আয় থেকেই খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ বোনাস। স্কোয়াডে থাকা ২৯ জন ফুটবলারের পাশাপাশি কোচ এঞ্জো মারেস্কাও সমপরিমাণ বোনাস পাবেন। চেলসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বোনাস শুধুমাত্র দলের সাফল্যের স্বীকৃতি নয়, ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণাও বটে।

এর আগে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পরও খেলোয়াড়দের বোনাস এবং বেতনের বাড়তি সুবিধা দিয়েছিল ক্লাবটি। এবার ক্লাব বিশ্বকাপের ইতিহাস গড়ে আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করলো তারা।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit