সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : কিংস্টনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এমন লজ্জাজনক পরাজয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো রোস্টন চেজের দল।

এই টেস্টে একাধিক রেকর্ড ভেঙেছে, আবার নতুন ইতিহাসও গড়েছে।

ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এসেছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের হাত ধরে। নিজের ১০০তম টেস্টে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে গড়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট শিকারের রেকর্ড।

ইনিংসে তার বোলিং ফিগার—৭.৩ ওভারে ৬ উইকেট, মাত্র ৯ রান খরচে। সেইসঙ্গে তিনি টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকেও পৌঁছেছেন।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৯৯ রানে ৬ উইকেট নিয়ে। শামার ব্রুকস ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। তবে প্রথম ইনিংসে ৮২ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। কিন্তু তারা মাত্র ২৭ রানেই থেমে যায়। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের ২৬ রানের ইনিংস এখনও সর্বনিম্ন।

মিচেল স্টার্কের পাশাপাশি দুর্দান্ত ছিলেন স্কট বোল্যান্ড। সিরিজে প্রথমবার দলে সুযোগ পেয়ে তিনি হ্যাটট্রিক তুলে নেন। তার হ্যাটট্রিকের সময় স্কোর ছিল ৯ উইকেটে ২৬। যদিও ইতিহাসের সবচেয়ে কম রানের রেকর্ড তারা স্পর্শ করতে পারেনি, তবে সেই আতঙ্ক ছিল চোখে পড়ার মতো। হ্যাজেলউডও দারুণ বল করেছেন, ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ৭ ব্যাটার শূন্য রানে ফিরেছেন সাজঘরে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস টিকেছিল মাত্র ১৪.৩ ওভার। যা আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ১৭৬ রানের ব্যবধানে।

সিরিজ শেষে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই সিরিজ শুরু হবে আগামী ২১ জুলাই।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit