বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

চৌগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০২ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : সারাদেশে চলমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও নানা নৈরাজ্যের প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। রোববার (১৩ জুলাই) বিকেলে শহরের  প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘সোহাগ হত্যার বিচার চাই’ এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর ছিল শিক্ষার্থীদের কণ্ঠ।

বিক্ষোভ শেষে প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম, মুখপাত্র ইয়াছিন আরাফাতসহ সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, “দেশে আজ নৈতিকতা হারিয়েছে, খুন, ধর্ষণ, চাঁদাবাজি যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

অরাজকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে চাই। বিশেষ করে সম্প্রতি ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার এখনো হয়নি। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সাধারণ মানুষের আইনের প্রতি ভরসা নষ্ট হয়ে যাবে। আমরা চাই অবিলম্বে সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক। এ সব অপরাধীরদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক।”

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit