শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

যারা ছিলেন কাতেবে ওহি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : অন্যান্য আসমানি কিতাবের মুকাবেলায় কোরআন শরিফের বিশেষ বৈশিষ্ট্য হল, এই কোরআনকে লিখিত আকারে সংরক্ষণের চেয়ে মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণের উপর বেশি জোর দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, بَلۡ ہُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیۡ صُدُوۡرِ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ প্রকৃতপক্ষে এ কোরআন এমন নিদর্শনাবলীর সমষ্টি, যা জ্ঞানপ্রাপ্তদের অন্তরে সম্পূর্ণ সুস্পষ্ট (সুরা আনকাবুত: ৪৯)

ওহি অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার আশংকায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখস্থ করে নেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠতেন। আল্লাহ তাআলা রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দিয়ে ইরশাদ করেন, لَا تُحَرِّکۡ بِہٖ لِسَانَکَ لِتَعۡجَلَ بِہٖ ؕاِنَّ عَلَیۡنَا جَمۡعَہٗ وَقُرۡاٰنَہٗ (হে রসুল!) তুমি এ কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ জন্য এর সাথে তোমার জিহ্বা নাড়িও না। 

নিশ্চয়ই একে (তোমার অন্তরে) জমানো ও (মুখ দিয়ে) পাঠ করানোর দায়িত্ব আমারই। (সুরা কিয়ামাহ: ১৬-১৭) প্রথমদিকে প্রধানত কোরআন মুখস্থ করণের মাধ্যমেই সংরক্ষিত হয়েছে। প্রতি বছরের মত ইন্তিকালের বছরও রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম হজরত জিবরাঈল (আ.)-এর সাথে পূর্ণ কোরআন ‘দাওর’ করেছেন। হজরত আবু মুসা আশআরি (রা.) ও রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পূর্ণ কোরআন শরিফ মুখস্থ শুনিয়েছেন। খোদা প্রদত্ত প্রখর স্মৃতিশক্তির পুরোটাই সাহাবায়ে কেরাম কোরআন শরিফ হেফজ করার পেছনে ব্যয় করেছেন। ফলে চার খলিফাসহ সাহাবায়ে কেরামের মাঝে পূর্ণ কোরআন শরিফের বহুসংখ্যক হাফেজ বিদ্যমান ছিলেন।

মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণের পাশাপাশি লিখিত আকারে সংরক্ষণের ব্যবস্থাও তখন চালু ছিল। ওহি অবতীর্ণ হওয়া মাত্রই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘কাতেবে ওহি’ (ওহি লেখক) কাউকে ডেকে লিখিয়ে নিতেন। তিনি তখন বলে দিতেন, এই আয়াত অমুক সূরায় অমুক আয়াতের পর লিখে রাখ। লেখা শেষ হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাযাচাই-বাছাই করে দেখতেন। হজরত জায়েদ ইবনে ছাবেত (রা.)সহ তখন ৪০ জন সাহাবি ওহি লেখার কাজ আঞ্জাম দিতেন। তাঁরা হাড়ে, পাথরে, গাছের পাতায়, বাঁশের টুকরায়, কাগজে ও চামড়ায় পবিত্র কোরআনের আয়াতসমূহ লিখে রাখতেন।
যারা কোরআনের লেখক (কাতেবে ওহি) ছিলেন

ওহি লিপিবদ্ধ করার কাজে হজরত জায়েদ ইবনে ছাবেত (রা.) সহ ৪০ জনের নাম পাওয়া যায়। তার মধ্যে প্রসিদ্ধ ছিলেন- হজরত আবু বকর সিদ্দীক (রা.) হজরত ওমর (রা.) হজরত উছমান (রা.) হযরত আলী (রা.) হযরত উবাই ইবনে কা’ব (রা.) হজরত আব্দুল্লাহ ইবনে আবু সারাহ (রা.) হজরত যুবায়ের ইবনে আউয়াম (রা.)।
হজরত খালেদ ইবনে সাঈদ ইবনে আস (রা.) হজরত আবান ইবনে সাঈদ ইবনে আস (রা.) হজরত হানজালা ইবনে রবি (রা.) হজরত আকিব ইবনে আবু ফাতিমা (রা.) হজরত আব্দুল্লাহ ইবনে আরকাম জুহায়রি (রা.) হজরত শুরাহবিল ইবনে হাসনাহ (রা.) হজরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা (রা.) হজরত আমের ইবনে ফুহায়রা (রা.) হজরত আমর ইবনুল আস (রা.) হজরত ছাবেত ইবনে কায়ছ ইন্নে শাম্মাস (রা.) হজরত মুগিরা ইবনে শু’বা (রা.) হজরত খালেদ ইবনে ওয়ালিদ (রা.) হজরত মুআবিয়া ইবনে আবু সুফইয়ান (রা.) ও হজরত যায়েদ ইবনে ছাবেত (রা.)। (তথ্যসূত্র : উলুমুল কোরআন- মুফতি তাকি উসমানি)

লেখক: শিক্ষার্থী, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit