মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে- জয়পুরহাটে নাহিদ ইসলাম

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আন্দোলন করেছিলাম হাসিনা সরকার পতনের জন্য, এবারের আমাদের কর্মসূচি নতুন দেশ গঠনে। শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, মাফিয়া-দুর্নীতি সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু গত এক বছরে আমরা সেই পরিবর্তন দেখতে পাইনি। আমরা বিভিন্ন এলাকায় এখনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাফিয়া সিস্টেম দেখি। এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার। এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে।শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা এনসিপি আয়োজিত বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে একটি পদযাত্রা উপজেলা গেট থেকে বের হয়ে শহিদ ডা. আবুল কাশেম ময়দানের সভাস্থলে এসে শেষ হয়।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, মোদী সরকার ভারত থেকে মানুষকে বাংলাদেশে পুশ ইন করছে। কিন্তু দিল্লিতে বসে থাকা হাসিনাকে বাংলাদেশে পুশ ইন করছেন না। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চারিদিকে ষড়যন্ত্র করা হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit