সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

অক্ষয়ের ফিটনেসের রহস্য: যে জাদুকরী পানীয়তে ফিট থাকেন বলিউড খিলাড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের কাছে ফিটনেসের মূলমন্ত্র হচ্ছে— সুশৃঙ্খল জীবনযাপন। রাত জেগে পার্টি করা, অস্বাস্থ্যকর খাওয়া, অনিয়ম ঘুম— কোনোটিরই পক্ষপাতি নন এ অভিনেতা। কিন্তু সম্প্রতি তার খাদ্যাভ্যাসের একটি প্রয়োজনীয় দিক প্রকাশ পেয়েছে । একটি বিশেষ পানীয় ছাড়া তার দিন চলে না। মস্ত এক গ্লাস পানীয় বানিয়ে নিয়ে যান তিনি। আসলে সেই পানীয়তে থাকে কি?

জেনে নিন অক্ষয় কুমারের প্রিয় পানীয় কিংবা ডিটক্স ওয়াটারের রেসিপি— 

প্রথমেই আপেল, শসা টুকরো টুকরো কেটে গ্লাসে নেন। এরপর পুদিনাপাতা সেই গ্লাসের পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দেন। বেশ কয়েক ঘণ্টা পর সেই পানিটি বোতলে কিংবা গ্লাসে ঢেলে সারা দিন ধরে অল্প অল্প করে পান করেন। অথবা শুরুতেই বোতলের মধ্যে তৈরি করে নেন। বেরোনোর সময়ে ফ্রিজ থেকে বোতলটি নিয়ে যান। 

অক্ষয় বলেন, এই পানীয় শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শরীরে পানিশূন্যতার সমস্যা দেখা দেয় না। দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত।

এই পানীয় কীভাবে স্বাস্থ্যের উপকার করে, তা জেনে নিন—

পুদিনার মূল উপাদান হচ্ছে— মেন্থল পরিপাকতন্ত্রকে ঠান্ডা রাখে। সেখানকার পেশিগুলোকেও শান্ত করে। ফলে পরিপাকতন্ত্রে অস্বস্তি ও ব্যথা কমে যায়। এতে থাকে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য, যা অন্ত্রের খারাপ ব্যাক্টেরিয়ার সঙ্গে মোকাবিলা করতে পারে। এ ছাড়া শসা ভেজানো পানি থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে দেয়। এতে রয়েছে ভিটামিন ‘সি’, ভিটামিন ‘কে’ এবং পটাশিয়াম। শসার ডিটক্স ওয়াটার সবচেয়ে বেশি প্রচলিত। কারণ ওজন ঝরানো, হজম প্রক্রিয়া উন্নত করা এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য এটি ভীষণ কার্যকরী। 

আর আপেল মেশানো পানিও বদহজমের সমস্যা দূর করে দেয়। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেটভর্তি রাখে। সেই সঙ্গে পেট ফাঁপার সমস্যা দূর করে খাবার হজম করতে সাহায্য করে। 

ফলে সামগ্রিকভাবে সুস্থ থাকার জন্য আপেল, শসা ও পুদিনাপাতা মেশানো পানি খাওয়া যেতে পারে। সাধারণ পানি স্বাদ যুক্ত হলে খেতেও ভালো লাগে। তাই অক্ষয়ের পথে চললে উপকৃত হতে পারেন আপনিও।

 

কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit