শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

রাঙামাটি থেকে পাঁচারের সময় তিন’শো কেজি মাছসহ রিলাক্স বাস জব্দ করেছে বিএফডিসি

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে রাঙামাটির কাপ্তাইহ্রদের চলমান মৎস্য আহরণ-বিপনন বন্ধকালীন সময়ে সংশ্লিষ্ট্য প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবাহি বাসে করে পাচাঁরের সময় প্রায় তিনশো কেজি মাছসহ রিলাক্স পরিবহনের একটি বাস আটক করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। বুধবার দিবাগত রাতে রাঙামাটির মানিকছড়ি থেকে এই মাছভর্তি বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ডেপুটি ম্যানেজার মাসুদ আলম।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো: ফয়েজ আল করিম জানিয়েছেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মানিকছড়ি চেকপোষ্টের একটু আগে ধাওয়া করে যাত্রীবাহি একটি বাসকে আটক করে তার ভেতরে বিশেষভাবে ট্যাংকভর্তি করে পাচাঁরের সময় তিনশো কেজি মাছ জব্দ করেছি। বাসটিসহ মাছগুলো আমরা নিয়ে এসেছি। এই ঘটনার সাথে কে-বা কারা জড়িত সেটি আমরা খতিয়ে দেখছি। পরবর্তীতে মাছগুলো উম্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের প্রজনন নিশ্চিতে বর্তমানে হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ ও বিপনন বন্ধ রয়েছে।

পহেলা মে থেকে চলমান এই বন্ধকালীন সময়ে সর্বত্রই নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এতোবড়ো কাপ্তাই হ্রদের এই মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় সচেতন জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে কমান্ডার ফয়েজ আল করিম বলেন, অসাধু চক্রের বিরুদ্ধে স্থানীয় এগিয়ে আসতে হবে এবং বিএফডিসিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন তিনি। তথ্য প্রদানকারিদের সার্বিক পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit