শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের দখলমুক্ত ফুটপাত ও অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও অপরিশোধিত তেলের চড়া দামের প্রভাবে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব পুঁজিবাজারে এই ধস নামার পেছনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও করপোরেট ঋণের বোঝা নিয়ে সৃষ্টি হওয়া শঙ্কা প্রধান ভূমিকা পালন করেছে।

মার্কিন শেয়ারবাজারে প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ওয়াল স্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০.৫ শতাংশ এবং প্রযুক্তি খাতনির্ভর নাসডাক সূচক প্রায় ১.৩ শতাংশ কমেছে। এশিয়ার বৃহৎ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর উপার্জন সন্তোষজনক হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম ছিল সবচেয়ে নিম্নমুখী।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে অপরিশোধিত তেলের বাজারে তীব্র উদ্বেলতা দেখা দেয় এবং দিনশেষে তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়। 

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪.০৮ ডলার (৪.১ শতাংশ) বেড়ে ১০৪.২৮ ডলারে গিয়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় পুঁজিবাজারগুলোতেও পতনের ধারা অব্যাহত ছিল। সরকারি ঋণ ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে ইউরোপের সার্বিক সূচক ‘স্টকস ৬০০’ ০.৭৫ শতাংশ এবং ফ্রান্সের ‘ক্যাক ৪০’ সূচক ০.৫ শতাংশ কমেছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে, যা শেয়ারবাজারকে আরও অস্থির করে তুলবে।

সূত্র: আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit