শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব, যা বলছে ইসরায়েল-হামাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে পুরো শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হলে গাজায় সামরিক অভিযান আরও জোরালো হবে বলে জানিয়েছে তেল আবিব।

সোমবার গাজা শহরের নতুন কিছু এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এতে বোঝা যাচ্ছে, স্থল অভিযানের পরিধি আরও বাড়তে পারে।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, রাফার মতো গাজা শহর ও আশপাশের শিবিরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করব। এটি আমাদের পছন্দ নয়, কিন্তু আলোচনায় অগ্রগতি না হলে আমাদের আর কোনো উপায় থাকবে না।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে এবং এখন হামাসের পক্ষ থেকে সম্মতি দেওয়া দরকার। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ মার্চে যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, তাতে ইসরায়েল ভবিষ্যতে যুদ্ধ শুরু করতে পারবে—এমন নিশ্চয়তা ছিল। এ কারণেই হামাস তখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।

ইসরায়েলের গণমাধ্যমে খবর এসেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন।
যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল প্রস্তাবে সম্মত হয়েছে এবং এখন খসড়াটি হামাসকে দেওয়া হবে। কিন্তু ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। মধ্যস্থতাকারী দেশগুলোও তাদের চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করছে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit