বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

সৌদি-ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোনালাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। রোববার সৌদি আরবের সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। ফোনালাপে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মেহের।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এটি ছিল মেজর জেনারেল মুসাভির প্রথম ফোনালাপ। প্রতিবেদনে বলা হয়, ইরানে গত ১২ জুন থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি নিহতের পর ১৩ জুন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি মেজর জেনারেল মুসাভিকে সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত করেন। গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায়।

ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে বোমা হামলা চালায়। এদিকে ইসরাইলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা জবাবে শক্তিশালী হামলা চালায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিজান চালিয়েছে। যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে।

 

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit