সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমন থেকে রক্ষাপাবে এলাকাবাসী ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানার প্রথম সেঞ্চুরি, কুপোকাত ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার (২৮ জুন) রাতে ইংল্যান্ড নারী দলকে ৯৭ রানে হারিয়েছে ভারতের মেয়েরা। ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে থামে তারা। ভারতের পক্ষে ব্যাট হাতে ৬২ বলে ১১২ রানের এক ঝেড়ো ইনিংস খেলেন স্মৃতি। আর বল হাতে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন চরণী।

অসুস্থ থাকায় নটিংহ্যামে শনিবার খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক হারমনপ্রীত কৌর। তার জায়গায় নেতৃত্ব দেন স্মৃতি। টস হেরে ব্যাট করতে নেমেই দাপট দেখায় ভারত। শুরু থেকে আগ্রাসী খেলতে থাকেন স্মৃতি। ওপেনিং সঙ্গী শেফালি ভার্মা ২২ বলে ২০ রান করে আউট হলেও অন্যপ্রান্তে একাই ঝড় তুলতে থাকেন স্মৃতি। ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি।
 
এরপর হার্লিন দেওলের সঙ্গ নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন। ৫১ বলে সেঞ্চুরি তুলে নেন স্মৃতি। টি-টোয়েন্টিতে এটা তার প্রথম শতরান। ভারতের মেয়েদের মধ্যে দ্বিতীয়। এর আগে এই ফরম্যাটে কেবল হারমনপ্রীতেরই সেঞ্চুরি ছিল। শেষ পর্যন্ত ৬২ বলে ১১২ রান করে একলেস্টোনের বলে আউট হন স্মৃতি। ২৩ বলে ৪৩ রান করেন দেওল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রানে থামে ভারত।
ইংলিশদের হয়ে লওরেন বেল ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ ‍উইকেট নেন। জবাব দিতে নেমে ইংল্যান্ডের ন্যাট সাইবার-ব্রান্ট বাদে আর কেউ ন্যূনতম লড়াইটুকু করতে পারেননি। সাজঘর থেকে আসা-যাওয়ার পালা দেখা গিয়েছে পুরো ম্যাচে। ক্রিজে পড়ে থাকার ধৈর্য দেখা যায়নি কোনো ইংলিশ ব্যাটারের মধ্যেই। ৪২ বলে ৬৬ রান করে সাইবার-ব্রান্ট আউট হওয়ার পর আর দীর্ঘ হয়নি স্বাগতিকদের ইনিংস।
 
 
১৪.৫ ওভারে ১১৩ রানে থামে তারা।চরণী ৩.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট দীপ্তি শর্মা এবং রাধা যাদবের।

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit