শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

ইতিহাসে কোন স্বৈরাচার পালিয়ে গেলে আর ফিরে আসে না-ডা: সালাউদ্দিন বাবু 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ইতিহাসে কোন স্বৈরাচার পালিয়ে গেলে আর ফিরে আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুGশনিবার বিকালে আশুলিয়ার শিমুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্যের সময়ে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ৫ই আগষ্ট এর আগে ও পরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এখনো যাদের মামলা হয়নি, বিএনপি ক্ষমতায় এলে তাদেরকে খুঁজে-খুঁজে বের করে মামলা দেওয়া হবে। আওয়ামী লীগ গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, বাড়িতে থাকতে দেয়নি, তাদেরকে আমরাও ছাড়বো না, কারণ তারা জুলমবাজ। 
এসময় বিশেষ অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদদীন তানভীর, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সী, ছাত্রদল নেতা জাহিদ হাসান বিকাশ ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা সেচ্ছাসেবকদল আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান, ছাত্রদল নেতা  রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির ও ওয়ার্ড ছাত্রদল নেতা আনোয়ার হোসাইন সহ অন্যান্য নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit