শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক পরিবেশ দিবসের “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা আবুল খায়ের নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বাংলা হোপ ম্যানেজার মেজর বিশ^াস প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর।

বক্তারা বলেন, পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি, পানি, বাতাস আর গাছ। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কিছুই আমরা ব্যবহার করবো না। বাজার থেকে পলিথিন সম্পুর্ন বন্ধ করতে সকলে একযোগে কাজ করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে পরিবেশের কুফল সম্পর্কে তুলে ধরতে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit