বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ভাটপাইল তিলবাড়ী গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউপির ভাটপাইল তিলবাড়ী তিলবাড়ী গ্রামে বাড়ীর জায়গার বিরোধকে কেন্দ্র করে মারপিট, আহত-১। ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির ভাটপাইল তিলবাড়ী গ্রামের মৃত নোমানুল ইসলাম এর পুত্র মোঃ তৌহিদুল ইসলাম এর গত ২১/০৬/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায়।

একই গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু (৪০), মোঃ আবুল কাশেম আবুল (৬৫), মোছাঃ জান্নাতুন (৩০), মোছাঃ মোস্তারিনা (১৯), মোছাঃ ওমিছা বিবি (৫৫) গংরা দলবদ্ধ হয়ে গত ১৯/০৬/২০২৫ইং তারিখে সকাল ৯ টায় তৌহিদুল ইসলাম এর বাড়ী ঘরের পিছনে খলা নিয়ে পূর্ব হতে সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৮/০৬/২০২৫ইং তারিখে তৌহিদুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে পাবর্তীপুর শশুরবাড়ীতে বেড়াতে যান।

এরই মধ্যে গত ১৯/০৬/২০২৫ইং তারিখে সকাল সাড়ে ৯টায় উল্লেখ্য ব্যক্তিরা উত্তেজিত হয়ে তার মোছাঃ জহুরা বিবি (৪৫) বাড়ী থেকে বের হলে তাকে বেধম মারপিট করেন। এবং তার কানে থাকা স্বর্নের রিং ও গলার চেইন ছিনিয়ে নেয়। অহত অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে চিকিৎসকগণ তার অবস্থার অবনতি হতে থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসারত অবস্থা তার হাতে ২০টি শেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় মোঃ তৌহিদুল ইসলাম ০৫জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৯, তারিখ: ২১/০৬/২০২৫। এই ঘটনায় ফুলবাড়ী থানার পুলিশ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু কে আটক করে জেল হাজতে প্রেরন করেন।

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit