বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোবেলের দ্বিতীয় বিয়ের পর ফেসবুকে কী লিখলেন প্রথম স্ত্রী?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক : আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনের খবর পেয়ে নোবেলকে তার নবাগত স্ত্রী প্রিয়া নিতে আসেন। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান।

এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে নোবেল এর আগে বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী তিনি। নোবেলকে নিয়ে এমন আলোচনার আবহে বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন সালসাবিল; সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনুমান নেটিজেনদের।

সেই পোস্টে সালসাবিল লেখেন, ‘এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!’

উল্লেখ্য, নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে দিক থেকেই অনুমান, নোবেলকে নিয়েই পোস্টটি লিখেছেন সালসাবিল। সালসাবিল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। নোবেলের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি বলেই জানা গেছে। 

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit