শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি, থানায় অভিযোগ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৪ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে সরকারি ছুটির মধ্যেই এ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চুরি হয়ে গেছে।

রহস্যজনক বিষয় হচ্ছে, স্কুলের কোনো দরজা-জানালার তালা কিংবা লক ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি। চোরের দল অত্যন্ত পরিকল্পিত ভাবে কোনো প্রকার ভাঙচুর ছাড়াই বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে গেছে। কিভাবে এতো মালামাল দিনের আলোয় কিংবা রাতে সকলের দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল চোরেরা সেটি নিয়েই তৈরি হয়েছে রহস্যের জট। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এ চুরির পেছনে হয়তো কোনো ভেতরের লোকের মদত রয়েছে। কেউ কেউ আবার এটিকে সংঘবদ্ধ চোর চক্র বা পরিকল্পিত সিন্ডিকেটের কাজ বলে সন্দেহ করছেন।

এদিকে, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাজেদুর রহমান রকির কাছে চাবি থাকায় তার নাম উঠে আসছে সন্দেহভাজন হিসেবে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এর আগেও তিনি এক শিক্ষিকার মোবাইল ফোন চুরির অভিযোগে জেল খেটেছে। যদিও পরবর্তীতে যিনি অভিযোগ করেছিলেন, তিনি তা প্রত্যাহার করে নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, এ ঘটনায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোন তালা ভাঙচুর ছাড়াই কি করে মালামাল চুরি হলো, তা আমাদেরও ভাবিয়ে তুলেছে। আমরা ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছি। পাশাপাশি থানা পুলিশকে বিষয়টিঅবহিত করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশও দেয়া হয়েছে।”চাঞ্চল্যকর এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit