বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নবাবগঞ্জ থানার পুলিশ রাস্তায় ছিনতাই মামলার ২ জন আসামীকে আটক করলেও উদ্ধার হয়নি মটরসাইকেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : নবাবগঞ্জ উপজেলার ফুলবাড়ী মিঠাপুকুর মহাসড়কের ভাগলপুর মুরগির ফার্মের নিকট গত ৩০/০৯/২০২৪ইং তারিখে রাস্তায় মোটরসাইকেল ছিনতাই হয়। গত ০১/০/২০২৪খ্রি. তারিখে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত আব্দুল সোবহান এর পুত্র মোঃ আসাদুজ্জামান বাচ্চু (৫৪) এর নবাবগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, তার ছোট ভাই মোঃ কামরুজ্জামান (৫০) ও তার ভাইয়ের বন্ধু মোঃ রফিকুল ইসলাম বাবু (৫২) গত ৩০/০৯/২০২৪ খ্রি. তারিখে রাত্রি সাড়ে ৯টায় রংপুর হতে ডাক্তার দেখাইয়া তার নিজস্ব মোটরসাইকেল যোগে ফুলবাড়ীতে আসার পথে ভাগুলপুর মুরগির ফার্মের নিকট আসা মাত্র অজ্ঞাত ১০- ১২ জন রাস্তার পার্শ্বে রশি দ্বারা কামরুজ্জামান ও তার সঙ্গে থাকা বন্ধুকে রাস্তায় ফেলে দিয়ে দু’জন কে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি মারপিট করে এবং দু’জন কে রশি দ্বারা হাত পা বেঁধে ফেলে।

এরপর কামরুজ্জামান এর নিকট থাকা ২২ হাজার টাকা, মোবাইল ২টি ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় কামরুজ্জামান ও তার বন্ধু রফিকুল ইসলাম বাঁচার জন্য চিৎকার করলে পাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে এবং রাত্রিতেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এই ঘটনায় তার ভাই আসাদুজ্জামান বাচ্চু বাদি হয়ে ০১/১০/২০২৪খ্রি. তারিখে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন এবং পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ সকল দপ্তরে অভিযোগ দাখিল করেন। নবাবগঞ্জ থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর মোবাইলের সূত্র ধরে গত ০৮/০১/২০২৫খ্রি. তারিখে জয়পুরহাট জেলার বোনখুর কুলুপাড়া/পুরানাপুল, সদর জয়পুরহাট এলাকার মৃত সুন্দর আলীর পুত্র মোঃ আবু সাঈদ ও ০৮/০১/২০২৫খ্রি. তারিখে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মেহের আলী শেখের পুত্র নুর আলম কে আটক করেন।

নবাবগঞ্জ থানার পুলিশ তাদেরকে ০৯/০১/২০২৫খ্রি. তারিখে কোট হাজতে প্রেরণ করেন। এই ঘটনায় নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনার বিবরণটি উল্লেখ করে নতুন ভাবে বাদী কামরুজ্জামান এর নিকট থেকে ২৬/১২/২০২৪খ্রি. তারিখে একটি অভিযোগ নেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা গ্রহণ করেন। যাহার মামলা নং-২৮, তারিখ: ২৬/১২/২০২৪খ্রি। মামলা দায়েরের পর নবাবগঞ্জ থানার পুলিশ মোটরসাইকেল ও এন্ড্রয়েড সেট মোবাইলটি ৯ মাস গত হলেও আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি। এ বিষয়ে জানার জন্য নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit