মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, ডিবির রমনা বিভাগের এসি পহন চাকমাকে বদলি করে বিমানবন্দর জোনের এসি দায়িত্ব দেওয়া হয়েছে। নিউমার্কেট জোনের এসি তারিক লতিফি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি মো.জাহাঙ্গীর কবিরকে নিউমার্কেট জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit