বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ‘অনুপমা’-র শুটিং সেট!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২৩ জুন) ভোরে ভারতের মুম্বাইয়ে গোরেগাঁও ফিল্ম সিটি স্টুডিওতে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার সাথে সাথে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

জানা যায়, শুটিং শুরুর আগেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তখন সেটে এ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করা রুপালি গঙ্গোপাধ্যায়সহ অন্য অভিনয়শিল্পীদের কেউই উপস্থিত ছিলেন না। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেটে তাঁবুর একটি কাঠামো ছিল। সেখানে প্রথমে আগুন লাগে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে।
 
এ অগ্নিকাণ্ডের ঘটনা নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’। তাদের বিবৃতি থেকে জানা যায়, সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগে সেট প্রস্তুত কাজ চলছিল। তখনই ভোর ৫টায় শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 
‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্ত এ অগ্নিকাণ্ডের দ্রুত কারণ বের করতে এবং সুষ্ঠু তদন্তের জন্য মহারাষ্ট্রের মিনিস্টারের কাছে আর্জি জানিয়েছেন। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি এফআইআর দায়ের করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit