মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশনে বসার ঘোষণা রাখি সাওয়ান্তের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২২ Time View

বিনোদন ডেস্ক : নিট কেলেঙ্কারি ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত সোনম ওয়াংচুককে অনশন ভেঙে সুস্থ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রাখি বলেন, ‘সোনমজি, খাওয়াদাওয়া করে এই লড়াইটা চালিয়ে যান। আপনার মৃত্যু হলে তখন সবাই শুধু হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামবে।’

তিনি জানান, সোনমের সমর্থনে তিনি নিজেও দিল্লিতে গিয়ে অনশনে বসতে চান। তার সঙ্গে রয়েছেন কৌতুক অভিনেতা সুনীল পালও। আরেকটি ভিডিও বার্তায় রাখি বলেন, ‘আমরাও দিল্লি যাব, অনশনে বসব। সরকার যেন সোনমজির অনশন ভাঙানোর ব্যবস্থা করে। আমরা চাই না তিনি শহীদ হোন। দেশের জন্য এত ভালো কাজ করছেন, সবাই তার পাশে দাঁড়ান।’

এর আগে পাপারাজ্জিদের সামনেও রাখি জানিয়েছিলেন, তিনি নিজ হাতে লেবুর শরবত, আমের জুস ও মৌসুম্বির রস খাইয়ে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাতে চান। এদিকে সোনম ওয়াংচুককে নিয়ে অভিনেতা আমির খানের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন রাখি। তিনি বলেন, ‘আপনি বলছেন “থ্রি ইডিয়টস” ওঁকে নিয়ে তৈরি হয়নি। কিন্তু ছবিটি কোটি কোটি টাকা আয় করল, আর আপনি ওয়াংচুকজিকেই ভুলে গেলেন!’

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit