বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : অবৈধ সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালতে এই অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়ার কথা ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় আদেশের জন্য আগামী ৩ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে মতিউর ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি তার বিরুদ্ধে সরকারি চাকরিতে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। পরে মতিউরের বিরুদ্ধে দায়ের করা মামলাটিতে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউর রহমানকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

২০২৪ সালে কুরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের একটি ছাগল কেনার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই মূলত মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি গণমাধ্যমে আসে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit