শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন ভিডিওতে থাকা তরুণী ও তার বাবা মাসুম বিল্লাহ। 

সোমবার (২০ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে তারা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। 

ভিডিওতে থাকা তরুণীর বাবা মাসুম বিল্লাহ দাবি করেছেন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। একইসঙ্গে গাজী নজরুল ইসলাম তার স্বামী দাবি করেন ওই তরুণীও।

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে ডিসেন্ট জানায়, ভিডিওতে দৃশ্যমান তরুণীর নাম মরিয়ম খাতুন।

মাসুম বিল্লাহ জানান, ৩ লাখ টাকা দেনমোহরে গত ১৭ জুন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। ওইদিন উনারা তার (মেয়ের বাবার) অফিসে (মগবাজার) গিয়ে রেস্ট নিচ্ছিলেন। সেখান থেকে ভিডিওটি ধারণ হয়। এর সঙ্গে তার শ্যালক ওবায়দুল্লাহ জড়িত। সে তার অফিসে সহকারী হিসেবে কাজ করতো।

এ বিষয়ে মরিয়ম খাতুন বলেন, উনি আমার স্বামী। আমাদের বিয়ে হয়েছে। ওইদিন ঘুরতে গিয়ে আমরা আমার বাবার অফিসে রেস্ট নিচ্ছিলাম। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, ‘এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

এদিকে, ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতে ইসলামীর এই এমপি মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে একটি ব্যাখ্যা দেন। 

গাজী নজরুল ইসলাম উল্লেখ করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মাসুম বিল্লাহর বাসভবনে মরিয়াম বেগমের সঙ্গে তার বিয়ে হয়। যারা তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit