শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায়। এ সময় শেহনাজকে রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।   

তবে সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি শেহনাজ। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ। এরপরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দেন রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’র দিকে। ছবিটির প্রচার করে শেহনাজ বলেন, আমার বন্ধুর সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ আসছে। আপনারা সবাই দয়া করে ছবিটি সমর্থন করবেন।

রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, ও আমার খুব ভালো বন্ধু। ওর ছবি সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নায়ক হিসেবে প্রথমবার বড় পর্দায় আসছে। তাই দর্শকদের ওকে সমর্থন করা জরুরি। ও ইন্ডাস্ট্রির পরিবারের কেউ নয়, নিজের পরিশ্রমে এখানে পৌঁছেছে। তাই সবাই সিনেমাটি দেখতে যাবেন। উল্লেখ্য, ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শেহনাজ গিল ও রাঘব জুয়াল। ছবিটির প্রচারণার সময় সালমান খান দুজনকে নিয়ে মজার ছলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

তবে পরে রাঘব জুয়াল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, সালমান খান কেবল মজা করেছিলেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেহনাজ আর আমি শুধু একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি, এর বেশি কিছু নয়। সহ-অভিনেতাদের নিয়ে এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। কিন্তু আমরা সম্পর্কে নেই। আমি সিঙ্গেল। সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে আবারও আলোচনায় এসেছে শেহনাজ-রাঘব জুটি। তবে এখন পর্যন্ত দুজনের কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং শেহনাজ রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ বলেই উল্লেখ করেছেন এবং তার নতুন সিনেমার জন্য দর্শকদের সমর্থন চেয়েছেন।

সূত্র: এনডিটিভি 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit