রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে উত্তরের প্রধান নদী তিস্তা ও ধরলার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

‎​পাউবোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অববাহিকায় ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে নদীর পানির সমতল দ্রুত ভরাট হচ্ছে। পানির অতিরিক্ত চাপ ও প্রবাহ নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

এর ফলে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ‎​লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারী, আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের তিস্তা ও ধরলা তীরবর্তী নিচু এলাকাগুলোতে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নিচু এলাকার আমন ধানের বীজতলা ও ফসলি জমি তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীপারের সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

‎লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ‘উজানের ঢল ও স্থানীয় বৃষ্টির কারণে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’‎​এদিকে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আকস্মিক বন্যা মোকাবেলায় দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা ও প্রস্তুতি নেওয়ার কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

‎কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit