শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের  দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুশিয়ারি দিয়ে আল্লামা মামুনুল হক বলেন- স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি আপনাকে দেখতে চাইনা। সব ক্ষমতা আপনার হাতে রেখে কুক্ষিগত করে রাখা হয়েছে। যে রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সবক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে এবং বিচারব্যবস্থা স্বাধীন রাখতে হবে।

শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা এর আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণভোটের রায় রাস্তবায়ন, তেল বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নওগাঁয় বাংলাদেশ খেলাফত মজলিস এর নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল্লামা মামুনুল হক বলেন, বিএনপির জন্য দুংখ হয়। যে বিএনপি দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসছিল এবং ৩১ দফা নির্বাচনী ইসতেহারে অঙ্গীকার ও ওয়াদা আছে। আজ তারা ক্ষমতায় গিয়ে বলে আমরাতো গণভোট চাইতাম না। সংস্কার চাইতাম না। তাহলে সেসময় তিনি এসব মেনে নিয়েছিলেন কেন, তার কথা সেসময় যদি মেনে না নিতাম তাহলে নির্বাচন হতো না। অথ্যাৎ তারা সংস্কার করার নিয়তে গণভোট মানে না।

সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম সহ অন্যরা। এসময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit