শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই পরিবর্তনের প্রভাব অধিনায়ক বাবর আজমের ওপরও পড়তে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

এমন পরিস্থিতিতে বাবরের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন রশিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি পিসিবির দল পরিচালনার পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন, দলের সিদ্ধান্ত যদি বোর্ডের নিয়ন্ত্রণেই নেওয়া হয়, তাহলে কোচদের সরিয়ে দেওয়ার প্রয়োজন কেন হলো? আর অধিনায়ক বাবর যদি বোর্ডের নির্দেশনা অনুসরণ না করে থাকেন, তাহলে তাকেই আগে দায়িত্ব থেকে সরানো উচিত ছিল কি না—সেটিও জানতে চান তিনি।

রশিদের প্রশ্ন, বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট? এর আগেও পিসিবির সাম্প্রতিক ছাঁটাইয়ের ঘটনায় বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন রশিদ। তার মতে, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সরিয়ে দেওয়ার পর অধিনায়ক হিসেবে বাবরের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো।

রশিদের দাবি, একজন অধিনায়কের দায়িত্ব শুধু মাঠে নেতৃত্ব দেওয়া নয়; দলের কঠিন সময়ে সতীর্থ ও কোচিং স্টাফদের পাশে দাঁড়ানোও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। তার মতে, বাবর বর্তমানে এমন এক অবস্থানে রয়েছেন যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত—যাকে তিনি ‘পুতুল অধিনায়ক’-এর সঙ্গে তুলনা করেছেন।

পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে রশিদ আরও বলেন, একসঙ্গে এতজন ক্রিকেটার, কোচ ও মেন্টরকে সরিয়ে দেওয়ার পরও বাবর প্রকাশ্যে তাদের সমর্থনে অবস্থান নেননি। তার মতে, একজন সত্যিকারের নেতা হলে এমন পরিস্থিতিতে দলের হয়ে কথা বলা উচিত ছিল।

রশিদের মন্তব্যে তাই নতুন করে আলোচনায় এসেছে বাবরের নেতৃত্ব। পাকিস্তান ক্রিকেটে চলমান রদবদলের পর অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎও এখন অনিশ্চয়তার মুখে পড়তে পারে কি না, সেটিই দেখার বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit