শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার ৪৩তম জন্মদিন পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন। এ উপলক্ষে স্বামী ভিকি কৌশল ও তাদের আট মাস বয়সি ছেলে ভিহানকে নিয়ে তোলা কিছু বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি আবেগঘন ছবি। সেখানে ক্যাটরিনাকে ছেলে ভিহানের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায়। তবে সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ছবিতে তার মুখ দেখানো হয়নি। পোস্টে জন্মদিনের একক ছবির পাশাপাশি ভিকি কৌশলেরও একটি ঝলক রয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিন। অভিনেত্রী দিয়া মির্জা পোস্টটির মন্তব্যে লেখেন, ভালোবাসা ও শুভকামনা। এছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ ও জোয়া আখতারের মতো তারকারা লাল হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে ভিকি কৌশলও স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে কেকের একটি টুকরো হাতে ক্যামেরার দিকে হাসিমুখে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। ছবির ক্যাপশনে ভিকি হিন্দিতে লিখেছিলেন, আমার প্রিয় মানুষের জন্মদিন।

জানা যায়, ২০১৯ সালে নির্মাতা জোয়া আখতারের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় ভিকি ও ক্যাটরিনার। এরপর একই বছর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা।

২০২৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে জন্ম নেয় প্রথম সন্তান ভিহান। চলতি বছরের শুরুতে তারা জানান, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় ভিকির চরিত্রের নাম অনুসারেই ছেলের নাম রাখা হয়েছে ভিহান।

বর্তমানে মাতৃত্বকে সময় দেওয়ার জন্য চলচ্চিত্র থেকে বিরতিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ভিকি কৌশলকে পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit