শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমারে উন্নত ও আধুনিক প্রযুক্তি নিয়ে নতুন আঙ্গীকে সুনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা সুষ্ট ভাবে সর্ম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় ডোমার বাজার সাহাপাড়া সড়কে মাদার ডেন্টাল কেয়ার এর নতুন চেম্বারে ফিটা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু।

পরে বিশেষ দোয়া মুনাজাত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিপিডিএ নির্বাহী পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম তুহিন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বিডিএস মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মুরাদুন্নবী মুবীন আহমেদ, বিপিডিএ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছির আহমেদ, দক্ষ সংগঠক বিপিডিএ স্বপন কুমার রায়, প্রতিষ্ঠানের পরিচালক বিপিডিএ রাসেল আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

উন্নত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নতুন করে পথচলা শুরু করলেন মাদার ডেন্টাল কেয়ার। মুখ ও দন্ত রোগ নির্ণয়ে চিকিৎসা সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানে পরিচালক বিপিডিএ রাসেল আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit