শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীর রেলক্রসিং অরক্ষিত, বাড়ছে দূর্ঘটনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া যাওয়ার রাস্তা ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিং অরক্ষিত দূর্ঘটনা বাড়ছে। গত কয়েক বছরে রেলক্রসিংয়ে প্রায় ৭জন নিহত হয়। দিনাজপুরের ফুলবাড়ী থেকে ৩ কিলোমিটার দূরে বড়পুকুরিয়া বাজারে যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থান দিয়ে রেল লাইনটি চলে যাওয়ায় সেখানে রেলক্রসিং মোড় রয়েছে। সেখানে শতাধিক বছর ধরে গেটম্যান না থাকায় সেখানে যানবাহন পারাপারে দূর্ঘটনা বাড়ছে। ২০২২ সালে রেলক্রসিং এ ঐ স্থানে রেল দূর্ঘটনায় দুই জন নিহত হয়। যার ফলে সেখানে চরম নিরাপত্তার অভাব।

রেল ক্রসিংয়ে গার্ড না থাকায় আউটগোয়িং পথে রেল কখন আসছে কখন যাচ্ছে অনেকে যাতায়াতের সময় বুঝতে পারেনা। হঠাৎ করে ভারী যানবাহন রেল ক্রসিং পার হতে গেলে গাড়ী বন্ধ হয়ে গেলেও দূর্ঘটনা ঘটছে। এভাবে দীর্ঘ কয়েকযুগ ধরে সেখানে কোন রেলওয়ে বিভাগ থেকে রেলক্রসিং নিরাপত্তার গার্ড নাই। এ বিষয়ে ফুলবাড়ী স্টেশন মাস্টারের সাথে কথা বললে তিনি জানান, জনবল সংকটের কারণে সেখানে রেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ করা হচ্ছেনা। সরকারি ভাবে লোক নিয়োগ করা হলে অবশ্যই সেখানে লোক নিয়োগ দেওয়া সম্ভব হবে। ঐ এলাকার মোঃ গোলাম মোস্তফা জানান, শত বছর ধরে ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিংটি অরক্ষিত হয়েছে। এখানে রেল বিভাগ থেকে কোন নিরাপত্তা গার্ড নেই। যার কারণে বারবার এখানে রেল দূর্ঘটনা প্রায় ঘটতে থাকে। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত এই রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit