বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার এবার খেলবেন ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগের দ্বিতীয় আসরে।

রোববার (২২ জুন) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে সাকিব কোন দলের হয়ে মাঠে নামবেন, তা এখনো জানায়নি আয়োজকরা। আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে শুরু হচ্ছে এই লিগের দ্বিতীয় আসর, চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ‘ক্যারিবিয়ান টাইগার্স’।

এই লিগে সাকিবের সঙ্গে দেখা যাবে আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের ডেভিড মালান ও অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরার মতো বিশ্বখ্যাত তারকাদের। সম্প্রতি সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের সঙ্গে।

তার আগে পিএসএলে খেলার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি। গত বছর কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে নিষেধাজ্ঞায় পড়তে হয় সাকিবকে। পরে অ্যাকশন শুধরে তিনি ফিরেছেন মাঠে। রাজনীতি, বিতর্ক আর নিষেধাজ্ঞার অধ্যায় পেছনে ফেলে সাকিব আবারও ফিরছেন পরিচিত রূপে, মাঠে ও ফ্র্যাঞ্চাইজি লিগে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit