সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ম্যাথিউজের বিদায়ী টেস্টে মুশফিকের সঙ্গে যা কথা হলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে খেলার মাধ্য দিয়ে লাল বলের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার বিদায়ী টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছে শ্রীলংকা। গলে আবেগময় মুহূর্তে ভক্ত-সমর্থকদের অভ্যর্থনা পেয়েছেন ম্যাথিউজ। সতীর্থ, এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন দীর্ঘদিন লংকান ক্রিকেটকে সেবা দেওয়া এই অলরাউন্ডার।

লংকান তারকা ক্রিকেটার বলেন, ‘মুশফিক চিৎকার করছিল, আমাকে বড় শট খেলতে বলছিল। আমি বলেছি, না মুশফিক, আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি, তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়। আমরা এই ম্যাচটা ড্র করতে চাই। তবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে।’অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে বাংলাদেশের বিপক্ষে বহু ম্যাচ খেলেছেন ম্যাথিউজ। ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, ও মুশফিকদের চেনেন তিনি।

তবে গেল কয়েক বছর বাংলাদেশের সঙ্গে বেশ উত্তেজনা ছিল শ্রীলংকার। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে বিরল টাইমড আউটের শিকার হয়েছিলেন ম্যাথিউজ। ওই সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। জয় উদযাপনে ম্যাথিউজকে ব্যঙ্গ করতেও দেখা গেছে মুশফিককে। তবে ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে সেসব মনে রাখেননি ম্যাথিউজ।

৩৮ বছর বয়সী লংকান তারকা বলেন, ‘বাংলাদেশ অনেক শ্রদ্ধাশীল ছিল। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। হ্যাঁ, অতীতে কিছু মুহূর্ত গেছে আমাদের, উত্তপ্ত কিছু মুহূর্তও গিয়েছে আমাদের মধ্যে। তবে আপনি জানেন, পুরোনো কোনো কিছু আঁকড়ে ধরে রাখা উচিত নয়।’

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit