সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

দেশের শীর্ষ তারকাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ দেশের প্রথম সারির বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর ফাঁকির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

এনবিআর থেকে জানা গেছে, কর অঞ্চল-১২ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে মোট ২৫ জন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে সংশ্লিষ্টদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন। প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—চিত্রনায়ক আহমেদ শরীফ, অভিনেত্রী শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ। 

এনবিআরের ভাষ্য, এসব তারকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। সময়মতো কর পরিশোধ না করায় আইন অনুযায়ী তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তবে এনবিআর সূত্র বলছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে বকেয়া কর পরিশোধ করে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। অন্যরা কিছু সময় চেয়ে নিয়েছেন এবং তারা নোটিশের জবাব দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।

এনবিআরের এক কর্মকর্তা জানান, ‘আমরা কারও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নয়, বরং কর আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছি। নিয়মিত আয়ের উৎস থাকা সত্ত্বেও অনেকে কর প্রদান করছেন না, যা দেশের রাজস্বনীতির জন্য বড় চ্যালেঞ্জ।’এদিকে, চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলছেন, শিল্পীদের আয় প্রায়ই অনিয়মিত ও প্রকল্পভিত্তিক হওয়ায় সঠিক হিসাব রাখা কঠিন হয়। তবে এনবিআর বলছে, নিয়ম না মানলে বা তথ্য গোপন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে তারকাদের বিরুদ্ধে ‘কঠোর বার্তা’ বলছেন, আবার কেউ বলছেন, কর ব্যবস্থার স্বচ্ছতা আনতে আরও নিয়মতান্ত্রিক হস্তক্ষেপ দরকার।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit