বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

ইসির ৬ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ কর্মকর্তাদের বদলি করা হয়। তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদে ছিলেন। তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলেছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।

এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি করা কর্মকর্তারা আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ৮ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit