সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম

নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার ‘খায়েশ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লিনটনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দিয়েছেন বিস্ফোরক মন্তব্য। তিনি বলেছেন, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চেয়ে আসছেন— এবং এর পেছনে তার উদ্দেশ্য ‘চিরকাল’ ক্ষমতায় টিকে থাকা। খবর আরব নিউজের।

জনপ্রিয় মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন একথা বলেন। এসময় নেতানিয়াহুকে এক হাত নিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তার ‘খায়েশ’— তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। 

চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমিত করতে ক্লিনটন জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করেছেন। তার ভাষায়, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।

তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সরাসরি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চান না। তারপরও তারা এমন এক দুঃসাহসিক পথে হাঁটছেন, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব— এটা গুরুত্বপূর্ণ। কিন্তু গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে নিরীহ বেসামরিক মানুষজন ভুক্তভোগী হয়— এটা কোনো সমাধান নয়।

বিল ক্লিনটনের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত যুদ্ধ নয়, বরং সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেওয়া।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit