সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

বৈশ্বিক শান্তি সূচকে উপসাগরীয় অঞ্চলে শীর্ষ দেশ কাতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সূচকে উপসাগরীয় অঞ্চলে কাতারের পরই রয়েছে কুয়েত। ১.৬৪২ স্কোর নিয়ে বিশ্বের সবগুলো দেশের মধ্যে দেশটির অবস্থান ৩১তম। বিশ্ব শান্তি যখন টানা ১৩তম বছরের মতো অবনতির পথে, তখন সূচকে কাতার ও কুয়েত নিজেদের স্থান আরও মজবুত করতে সক্ষম হয়েছে। 

রাজনৈতিক সংঘাত, নিরাপত্তা ঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশ দুটির এই অগ্রগতি আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়াচ্ছে। সূচকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ওমানের অবস্থান তৃতীয়। ১.৭৩৮ স্কোর নিয়ে বিশ্বে দেশটির অবস্থান ৪২তম। সংযুক্ত আরব আমিরাত চতুর্থ। ১.৮১২ স্কোর নিয়ে বিশ্বে তাদের অবস্থান ৫২তম। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান পঞ্চম আর বিশ্বে ৯০তম। ষষ্ঠ স্থানে রয়েছে বাহরাইন। বিশ্বে দেশটির অবস্থান ১০০তম।
 
শান্তি সূচকে বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে ইউরোপীয় দেশগুলো। সূচক অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড যার স্কোর ১.০৯৫, ২য় আয়ারল্যান্ড স্কোর ১.২৬০, ৩য় নিউজিল্যান্ড স্কোর ১.২৮২, ৪র্থ অস্ট্রিয়া স্কোর ১.২৯৪, ৫ম সুইজারল্যান্ড স্কোর ১.২৯৪, ৬ষ্ঠ সিঙ্গাপুর স্কোর ১.৩৫৭, ৭ম পর্তুগাল স্কোর ১.৩৭১ , ৮ম ডেনমার্ক  স্কোর ১.৩৯৩, ৯ম স্লোভেনিয়া স্কোর ১.৪০৯ এবং ১০ম ফিনল্যান্ড স্কোর ১.৪২০।
 
মধ্যপ্রাচ্যের দেশ ইরান ২.৭৫০ স্কোর নিয়ে ১৪২তম স্থানে, যেখানে ইসরাইল ৩.১০৮ স্কোর নিয়ে ১৫৫তম রয়েছে। দীর্ঘস্থায়ী অশান্ত দেশ হিসেবে ১৫৬তম দক্ষিণ সুদান স্কোর ৩.১১৭, ১৫৭তম সিরিয়া স্কোর ৩.১৮৪, ১৫৮ তম আফগানিস্তান স্কোর ৩.২২৯, ১৫৯তম ইয়েমেন স্কোর ৩.২৬২ , ১৬০তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো স্কোর ৩.২৯২, ১৬১তম সুদান স্কোর ৩.৩২৩, ১৬২তম ইউক্রেন স্কোর ৩.৪৩৪ এবং ১৬৩তম রাশিয়া স্কোর ৩.৪৪১। 

পাঁচটি সবচেয়ে বেশি শান্তিপূর্ণ দেশ হলো- আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান ও সিঙ্গাপুর এবং সবচেয়ে কম শান্তিপূর্ণ পাঁচ দেশ হলো- সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, দক্ষিণ সুদান,  ইয়েমেন ও আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচকে ২.৩১৮ স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২৩তম স্থানে। গত বছর ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৯৩তম স্থানে। ২.৪৪৩ স্কোর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১২৮তম স্থানে। অর্থাৎ শান্তির দিক থেকে যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে আছে বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit